হোম অন্যান্যসারাদেশ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের বিদয়ী সংবন্ধনা

নিজস্ব প্রতিনিধি :

১৮ ই জুন শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে একাডেমিতে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি এস এম মোস্তফা কামালের বিদয়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার সকল শিল্পী কলাকুশলী সংস্কৃতি কর্মী কবি-সাহিত্যিকের পক্ষে গৌরবোজ্জ্বল কর্মকাল শেষে বদলি জনিত কারনে বিদয়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি নির্বাহী কমিটির নেজারত ডেপুটি কালেক্টর আজহার হোসেন,এফডিসির সভাপতি সাইফুল করিম সাবু,সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু,পলটু বাসার, হেনরি সরদার, শামিমা পারভীন রত্না, বরুণ ব্যানার্জী,ফারহা দীবা খান সাথী, বিশিষ্ট কন্ঠশিল্পী মোঃ কামরুল ইসলাম, চৈতালি মুখার্জি,আক্তারুজ্জামান কাজল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি এস এম মোস্তফা কামাল এসময় বিভিন্ন স্মৃতিময় কথা মনে করেন এবং সকল সাংস্কৃতিক শিল্পীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ- সচিব হিসেবে যোগদান করবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন