হোম অন্যান্যসারাদেশ চলে গেলেন কুলিয়ারচরের প্রাণ পুরুষ (সি.আই.পি) মুছা মিয়া

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কুলিয়ারচরের বিশিষ্ট দানবীর, উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুছা মিয়া (সি.আই.পি) মারা গেছেন। (ইন্না লিল্লাহি…… রাজিউন)

আজ শনিবার (১৯ জুন) সকাল ৬ টা ১০ মিনিটে ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা আগামীকাল রবিবার (২০ জুন) দুপুর ২ ঘটিকায় কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

তাঁর মৃত্যুতে এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম (সি.আই.পি), কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) রুবাইয়াৎ ফেরদৌসী, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র নূরুল মিল্লাত সহ সমাজের সর্বস্তরের লোকজন তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন