নড়াইল অফিস :
নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৮টি নমুনার মধ্যে ৩৮জনের করোনা শনাক্ত এবং নড়াইল আধুনিক সদর হাসপাতালে করোনা বিভাগে মোঃ ময়েনদ্দীন (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মোঃ ময়েনদ্দীন নড়াইল পৌরসভার রঘুনাথপুরে গ্রামের অধিবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার।
নতুন শনাক্তের হার ৩৮.৭৭%। ৩৮ জনের মধ্যে নড়াইল সদরে ৩২ টি নমুনায় ২২ জন, লোহাগড়া উপজেলায় ৪৭ টি নমুনায় ১১ জন এবং কালিয়া উপজেলায় ১৯টি নমুনায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত সর্বমোট ২১৬১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮৬৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৯জন মারা গেছেন। বর্তমানে ১৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছে।
নড়াইল পৌরসভার উচ্চ মাত্রায় করোনা শনাক্ত এলাকা মহিখোলা, আলাদাতপুর ও ভাদুরীডাঙ্গায় প্রধান সড়ক থেকে ঢোকার পথে বাশের ব্যারিকেট দিয়েছে জেলা প্রশাসন। তবে নজরদারীর অভাবে সে পথ দিয়ে অবাধে চলাচল করছে জনসাধারন।
এদিকে জেলা প্রশাসন থেকে জেলা দশটি ভ্রাম্যমান আদালত জেলার প্রধান প্রধান বাজার এলাকায় জনসাধারনের মধ্যে মাস্ক ব্যবহারের সচেতন কারা জন্য অভিযান অব্যহত আছে বলে জানা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
গত ২৪ ঘন্টায় ২২টি মামলায় ১২হাজার ৯শত টাকা মাস্ক না পরার অপরাধে আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি জেলা পুলিশ ও মাস্ক ব্যবহারের সচেতনা জন্য বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত রেখেছে।
