হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে তথ্য আপা প্রকল্পের আয়োজনে, বৃহস্পতিবার বিকালে কোদালিয়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা গ্রামে গোবিন্দ মন্দির চত্বরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

রিসোর্স পার্সন ছিলেন চিকিৎসা কর্মকর্তা ডাঃ নাহিদ মেহেদী, বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস।

উক্ত বৈঠকে মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা, শিশুদের সঠিকভাবে লালন পালন করা এবং তথ্য আপা প্রকল্পের সকল সেবা সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন