হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে দেড় ডজনের অধিক মাদক ও অস্ত্র মামলার পলাতক আসামী মনি ইয়াবাসহ গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় থানা পুলিশের অভিযানে দেড় ডজনের অধিক মাদক ও অস্ত্র মামলার পলাতক আসামী মনিকে গ্রেফতার করা হয়েছে। ১৯টি মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার ওই মাদক ব্যবসায়ী হলেন মনিরুজ্জামান মনি ওরফে চামরা মনির ওরফে আতিয়ার রহমান (৪৫)।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৭ জুন) ভোর ৪ টার দিকে পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বোয়ালীয়া গ্রামের সাবানার মোড় নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী পলাতক মনিরুজ্জামান মনি ওরফে চামড়া মনির ওরফে আতিয়ার রহমান কে ১০৩ (একশত তিন) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে কলারোয়া থানায় ১৯টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সে একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি।’ সে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মোজাম্মেল গাজীর ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন