কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোলায়েম হোসেন বাবু (২১) নামে যুবক নিহত হয়েছে। হামলাকারিরা কালা মিয়া পক্ষের লোকজনের ২০/ ২৫ টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। আজ সোমবার (১৪ জুন) সকাল ৮ টায় গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু মানিকদী গ্রামের কালা মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালা মিয়া ও মজনু মিয়া একই বংশের চাচাতো ও জেঠাত ভাই। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জায়গা- জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ সকালে মজনু মিয়ার লোকজন কালা মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে কালা মিয়ার পক্ষের লোকজনের ২০/ ২৫ টি বাড়ি- ঘর ভাংচুর করে লুটপাট চালায়। এ সময় বাবু ঘর থেকে বের হলে তারা বাবুর বুকে ছুরিকাঘাৎ করে। পরে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ভাগলপুর মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন আছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান, জায়গা- জমি নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। আজ সকাল ৮ টার দিকে তাদের মধ্যে মারামারি হয়। মারামারিতে এক পক্ষের বাবু আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধি অবস্থায় মারা যায় বলে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি।
