হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে কাঠ ব্যবসায়ীর লাশ পুকুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার , কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুর থানা পুলিশ সোমবার সকালে মোসলেম উদ্দিন মোল্লা(৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে।

থানা পুলিশ ও মোসলেম মোল্লার পারিবারিক সুত্র জানায়, সোমবার ফজরের আজানের পর মোসলেম মোল্লা গাছ কেনার জন্য এক লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। সকালে তার মরদেহ বাড়ির অদুরে একটি পুকুরে ভাসতে দেখে এলাকাবাসি থানা পুলিশ কে জানায়।

তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের নের্র্তৃত্বে একদল পুলিশ বড়েঙ্গা গ্রামে পৌছে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার আশিক সুজা মামুন ঘটনাস্থল পরিদর্শণ করেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মরদেহ যশোর জেনালেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন