হোম অন্যান্যসারাদেশ কলারোয়া আ’লীগ সভাপতি স্বপনের পিতা ডা: আব্দুল করিম সরদারের ১৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের পিতা প্রয়াত ডা: আব্দুল করিম সরদারের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার(১২ জুন) জোহর নামাজ বাদ হুলহুলিয়া গ্রামের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মুসুল্লিদের মাঝে তাবারক পরিবেশন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০০৪ সালের ১২ জুন বিশিষ্ঠ সমাজ সেবক ডাক্তার আব্দুল করিম সরদার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ পুত্র,৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন