সংকল্প ডেস্ক :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, তৎকালীন সাতক্ষীরা -০৫ আসনের সাবেক সাংসদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে ফজলুল হক সাহেবের সাথে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল বারী, সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন সহ যুবলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন।
এর আগে গত ২০১৯ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পুনরায় মুনসুর আহমেদ সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কিন্তু গত ১লা ফেব্রুয়ারি ২০২১ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সাংসদ জননেতা মুনসুর আহমেদ রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু বরণ করলে জেলা আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয়ে যায়।
বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির মৃত্যু বা অন্য সমস্যা হলে ১নং সিনিয়র সহ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২রা জুন ২০২১ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সাবেক সাংসদ এ কে ফজলুল হক সাহেব।
