আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে মৃতবরণকারী আঃ আলিমের সেজে ভ্রাতা মৃত্যুবরন করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের ব্যবসায়ী আঃ আলিম করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন।
বুধবার তার দাফন অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর পরদিন বৃহস্পতিবার তার আপন সেজে ভ্রাতা অবঃ সেনা সদস্য আঃ হাই (৫৩) শ্বাসকষ্ট শুরু হলে এ্যাম্বুলেন্সযোগে তাকে তসাতক্ষীরা হাসপাতালে নেওয়া হয়। বিকালে তিনি ইন্তেকাল করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
