কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া পৌর সভায় ’প্রাকটিক্যাল এ্যাকশনের’ আয়োজনে প্রাক বাজেট সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩জুন) সকাল সাড়ে ১১ টায় পৌর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
পৌর প্রকৌশলী ওজিহুর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আলফাজ হোসেন, রফিকুল ইসলাম, জিএম শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী সরোওয়ার্দী হোসেন, পৌর সচিব তুষার কন্তি দাশ, প্রাকটিক্যাল এ্যাকশনের জেলা প্রতিনিধি সুজাউদ্দীন, উপজলো প্রতিনিধি শাহানাজ পারভিনসহ জনপ্রতিনিধি ও অফিস কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সভায় ২০২১-২২’ অর্থ বছরের প্রাক বাজেট সংক্রান্ত জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা যায়।
