মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন এঁর সাথে সকল দাপ্তরিক কর্মকর্তাদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২জুন) বিকালে মোল্লাহাট অফিসার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সকল অফিসারের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় নির্বাহী অফিসার সকলকে এক সাথে মিলে মিশে কাজ করার আহবান জানান। সরকারি সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে টীম মোল্লাহাট আন্তরিকতার সাথে কাজ করলে উন্নয়নের মহাসড়কে মোল্লাহাট উপজেলা অনেক এগিয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি অফিসার অনিমেষ বালা, অফিসার ইনচার্জ কাজী গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, সাবরেজিস্টার মোঃ রাসেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার মহন্ত, নির্বাচন কর্মকর্তা প্রদীপ কুমার মল্লিক, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, পল্লি বিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শেখর চন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কালাম, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মিজানুর রহমান, পল্লি সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক অভিজিৎ রানা প্রমুখ।
পরিচালনা করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করে।
