হোম অন্যান্যসারাদেশ আশাশুনি সদর ইউনিয়নে ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াস এ ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক স,ম সেলিম রেজা মিলন।

বিতরণ কালে ইউপি চেয়ারম্যান মিলন বলেন ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ আশাশুনি সদর ইউনিয়নের অসহাশ মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার ১০ কেজি চাউল, ১ কেজি ডাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। আশাশুনি সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ কোন অসহায় পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহার থেকে বঞ্চিত হবে না। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিনুর আলম শাহীনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন