হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন চঞ্চল সভাপতি ও বাচ্চু সম্পাদক

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশাশুনি বাজারস্থ রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সদস্য ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও আইয়ুব হোসেন রানা। আলোচনা সভা শেষে উপস্থিত রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

পরে সর্ব সিদ্ধান্ত মোতাবেক রাবিদ মাহমুদ চঞ্চলকে সভাপতি, আব্দুস সামাদ বাচ্চুকে সাধারণ সম্পাদক ও বিএম আলাউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় রিপোর্টার্স ক্লাব সদস্য এম এম সাহেব আলি, আহসান উল্লাহ বাবলু, আনিছুর রহমান বাবলা, আলমিন হোসেন ছোট্ট, গাউসুল আজম, নুরুল ইসলাম, রনোদা প্রসাদ মন্ডল উপস্থিত ছিলেন। আগামী ২৩ মে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন