কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জের পল্লীতে পারিবারিক কলহের জের ধরে সালেহা পারভীন (২৪) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মৌতলা গ্রামে। নিহত গৃহবধূ মৌতলার মীর্জাপাড়া এলাকার আব্দুর রাজ্জাক কারিকরের স্ত্রী। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরত হাল তৈরী করে থানায় নিয়ে আসে। মৌতলা ইউপি সদস্য মির্জা ছাদেক হোসেন জানান, সকালে সালেহা ও তার স্বামী আব্দুর রাজ্জাকের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এসময় আব্দুর রাজ্জাক তার স্ত্রীকে মারধর করে। পরবর্তীতে বাড়িত কেউ না থাকার সুযোগে স্বামীর উপরে অভিমান করে রশির সাহায্য ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন সালেহা পারভীন। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পোষ্ট মাডামে পাঠানো হয়।
