হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ব্যবসায়ী মুজিবরকে গুলি করে ও কুপিয়ে পঙ্গু মামলার ১ নম্বর আসামী গ্রেফতার

নড়াইল অফিস :

নড়াইলে টাকা ছিনিয়ে নিতে ব্যবসায়ী মুজিবরকে গুলি করে ও কুপিয়ে পঙ্গু মামলার ১ নম্বর আসামী নুরুন্নবী শেখ ওরফে নূরু আদালতে নিজের দোষ শিকার করে জবানবন্দী দিয়েছে। ১৪ এপ্রিল রাতে পুলিশের হাতে গ্রেফতারকৃত নুরুকে বৃহস্পতিবার বিকেলে আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট হেলাল উদ্দিনের আদালতে নুরু স্বীকারক্তী মূলক জবানবন্দী দেয়। মোবাইল ফোন ট্রাকিং করে নুরুর অবস্থান নিশ্চত হয়ে (১৪এপ্রিল) রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকা থেকে পুলিশের একটি দল ছিনতাইয়ে ব্যবহৃত মটর সাইকেল সহ তাকে আটক করে। আসামী নুরুকে বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় চলমান আদালতে সোপর্দ করা হলে সেখানে সে কার্যবিধি ১৬৪ধারা মতে স্বীকারুক্তী প্রদান করে। নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় গত ৬এপ্রিল ব্যবসায়ী মুজিবরকে গুলি ও কুপানোর ঘটনায় এ নিয়ে এ মামলার এজাহার নামীয় ৬ আসামীর মধ্যে আটক ৫জন নিজেদের দোষ স্বীকার করলো। ইতিমধ্যে হামলায় ব্যবহৃত পিস্তল ও চাকু পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ দিকে ব্যবসায়ী মুজিবরের গুলিবিদ্ধ ডান পায়ের সংক্রম রোধ করা সম্ভব না হওয়ায় তার জীবন বাঁচাতে সেটি কেটে ফেলে দেয়ায় হতভাগ্য মুজিবর চিরতরে পঙ্গু হয়ে গেছে।

 

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন