হোম অন্যান্যসারাদেশ ঢিলেঢালা লকডাউন। যান চলাচল ও দোকানপাট মধ্য দুপুরেও খোলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন কার্যক্রম। মধ্য দুপুরেও ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে চোখে পরার মত অনেক যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাস্ক পরিধান না করে অনেক যাত্রি ও চালককে দেখা গেছে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে। পুলিশ কিংবা ভ্রাম্যমান আদালতের আগমন টের পেলেই যানবাহন নিয়ে চালক ও যাত্রীরা ছত্রছায়া হয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে মধ্য দুপুরেও খোলা রয়েছে অনেক দোকানপাট। কেউ আবার ব্যাবসা প্রতিষ্ঠানের ভিতরে থেকে সাঁটার নামিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া মহাসড়ক কিংবা জেলা- উপজেলা সদর ব্যাতিত গ্রামাঞ্চলের মানুষ সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরিধান না করেই গ্রামের বাজারে অবসর সময়ে দিচ্ছে আড্ডা, জড়ো হয়ে করছে খোশ গল্প।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন