ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
দেশে করোনার মহামারির সংক্রমণ ঠেকাতে সারাদেশে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। বাগেরহাটের ফকিরহাটে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন হাট-বাজার, রাস্তা ও মোড়ে মোড়ে চলছে পুলিশের টহল। নিত্যপয়োজনীয় দ্রব্যাদির দোকান, হোটেল-রেস্তরা ও সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে চলছে প্রচার-প্রচারণা।
এদিকে ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করা, স্বাস্থ্য বিধি না মানা, পলিথিন ব্যাগ মজুদ ও ব্যবহার সহ বিভিন্ন অপরাধে ১ জনকে একদিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ এপ্রিল দুপুর ১টার দিকে ফকিরহাটের কাটাখালি, বেতাগা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে ১১টি মামলায় ১১জনকে ৯হাজার ৭শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী। এসময় লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করায় বেতাগা গ্রামের শোভন নামের একজনকে একদিনের কারাদন্ড প্রদান করেন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
