নড়াইল অফিস :
১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন নড়াইলে পালিত হচ্ছে ঢিলেঢালা ভাবে। সড়কে গনপরিবহন বন্ধ থাকলেও নানা ধরনের নসিমন,ইঞ্জিনচালিত ভ্যান এবং ইজিবাইক চলছে। জেলায় ঢোকার প্রধান সড়কগুলোতে কোথাও পুলিশের তরফ থেকে কোন ব্যারিকেট তৈরী করা হয়নি,কোথাও মুভমেন্ট পাস নিয়ে মানুষকে চলাচল করতে দেখা যায়নি,কিম্বা পুলিশের তরফে মুভমেন্ট পাশের ব্যাপারে কোন আগ্রহ নেই। দোকানপাট বন্ধ থাকলেও মুদিখানা এবং কাচাবাজার খোলা রয়েছে,তবে সেখানে ভীড়ের পরিমান অন্যদিনের মতোই স্বাভাবিক। মাস্ক পরিধানের ব্যবহার কিছুটা বাড়লেও সাধারন জনসাধারনের মধ্যে লকডাউন এবং করোনা সংক্রমন নিয়ে তেমন কোন আতঙ্ক নেই।
