ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
দীর্ঘ ১০ বছর ধরে চলাচলে অনুপযোগী গ্রামীন কাঁচা সড়কে মাটি ভরাট করে এক দিনে চলাচলের উপযোগী করে দিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ সমাজ সেবক ডাঃ বিল্লাল হোসেন এবং সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী নামে দুই উদ্যাগক্তা। যশোরের ঝিকরগাছা উপজেলার ৫ নং পানিসারা ইউনিয়ন ও ৮ নং নির্বাসখোলা ইউনিয়নের মাঝামাঝি কুলিয়া ও শিওরদাহ গ্রামের শেষ প্রান্তের কাঁচা রাস্তাটি সংস্কার করেন তারা। এলাকাবাসী জানান, গ্রামীন জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের জন্য ইতোপূর্বে মেম্বার ও চেয়ারম্যানদের কাছে জানানো হয়েছিলো অনেক বার। কিন্তু তাদের কাছ থেকে আজ পর্যন্ত কোন সুযোগ সুবিধা পাওয়া যায়নি। আজ আমাদের রাস্তাটি এই দুই আলোকিত মানুষের জন্য সংস্কার হওয়ায় আমরা গ্রামবাসী অনেক খুশি।
দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত থাকায় উপজেলার কুলিয়া গ্রামের এই দুই কৃতি সন্তান তাদের ব্যক্তিতগ উদ্যোগে মাটি ফেলে সংস্কার করে জনগনের জন্য চলাচলের উপযোগী করে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মীর বাবর জান বরুন, ইউপি সদস্য আনারুল ইসলাম, সাবেক মহিলা ইউপি সদস্য হাসনা হেনা, ডাঃ জবেদ আলী সহ অনেকে।
