নড়াইল অফিস :
নড়াইল সদরের বড়গাতি গ্রামে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বড়গাতি গ্রামে খবির মোল্যার বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের খবির উদ্দিন মোল্যা ও নূরু মোল্যার মধ্যে দ্বন্ধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে নুরু মোল্যার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল খবির মোল্যার বাড়ি ভাংচুরের জন্য আসে। এসময় উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খবির মোল্যা, সামাউল মোল্যা, নাসির, হাবিল মোল্যা, হুরাইন মোল্যা সহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ঐ গ্রামের ৫ জনকে আটক করেছে। এ ঘটনায় নড়াইলের পুলিশ সুপার প্রবির কুমার রায় বলেন, ৫ জনকে আটক করা হয়েছে , এলাকায় পুলিশ মোতায়েরন করা হয়েছে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
