কিশোরগঞ্জ প্রতিনিধি :
কটিয়াদীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ শত পিস ইয়াবাসহ আব্দুছ ছাত্তার (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে। শুক্রবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর উত্তর হাটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল গফুর। লে. কমান্ডার এম শোভন খান বিএন সাংবাদিকদের বলেন, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এক অভিযান চালায়। অভিযানে ৮ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুছ ছাত্তারকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়- বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
