হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তার ছিঁড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধ :

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে গায়ে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম আব্দুর রহমান (১০)। সে আটুলিয়া ইউনিয়নের চুনা ব্রিজ সংলগ্ন এলাকার গফুর গাজীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে শিশু আব্দুর রহমান বাড়ীর ঊঠানে খেলা করছিল। এ সময় তাদের বাড়ীর পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার হঠাৎ ছিড়ে তার গায়ে পড়ে পিঠ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে শিশু আব্দুর রহমানের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন