গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় সরকারের নিতিমালা অনুযায়ী নির্বাহী ম্যাজিট্রেট আশিষ কুমারের নেতৃত্বে আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায়ের সময় সরকারি প্রজ্ঞাপন বিধি নিষেধ না মানায় পৌরসভার কাচাঁবাজার সদর রোডে তাইয়েবা স্টোর ১ হাজার, থানা মসজিদ রোড এর কেয়া স্টোর ৫ হাজার ও জোনায়েত গার্মেন্টস ৫ হাজার টাকা মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিট্রেট জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন। প্রয়োজনে স্বাস্থ্য বিধিমেনে চলার পরামর্শ দেন।
