মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগরহাটের মোল্লাহাট উপজেলায় কাল বৈশাখী ঝড়ের সঙ্গে গরম বাতাসে বোরো ধানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে গত রবিবার রাত্রে (৪ এপ্রিল) কাল বৈশাখী ঝড়ের সংগে গরম বাতাস বয়ে যাওয়ায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের চর আটজুড়ী, সোনাপুরা, কদমতলা, কামারগ্রাম এবং উদয়পুর ইউনিয়নের গিরিশনগর এলাকায় প্রায় ৬০-৮০ হেক্টর জমির বোরো আবাদকৃত সবুজ ধানের শীষ সাদা হয়ে যায়। এতে সংশ্লিষ্ট কৃষকরা ধানের ফলন না পাওয়ার আশঙ্কায় হতাশ হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিসার অনিমেশ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস ও সালমান জামান গত বুধবার ক্ষতিগ্রস্থ কৃষকদের ধান ক্ষেত পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থ জমির কৃষকদের বর্তমান কী করনীয় সে বিষয়ে তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। কৃষি অফিসার বলেন ধানের শীষ সাদা হয়ে যাওয়ার বিষয়ে ঢাকাস্থ উর্ধ্বতন কর্তৃপক্ষকে সু-নির্দিষ্ট ভাবে জানানো হবে।
