কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
২১ মার্চ রবিবার রাত সাড়ে ১০টায় কিশোরগঞ্জ মহিনন্দ ইউনিয়নের আগপাড়া গ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশাচালক খুন হয়।
নিহত ওই চালকের নাম মানিক মিয়া (৫০)। তিনি কাশোরারচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত শামীম মিয়া (২৫), নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। শামীম মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের আবদুর রশিদের ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহরতলির শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে জালালপুর বাজারে যাওয়ার কথা বলে যাত্রীবেশী শামীম রিকশায় ওঠে। নরসুন্দা নদের পাড়ে আগপাড়া এলাকায় পৌঁছলে চালক মানিকের দুই হাঁটু ও ঊরুতে ছুরিকাঘাত করে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে চালকের বুকে ছুরিকাঘাত করা হয়।
চালকের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে শামীম পালিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে আহত মানিককে লোকজন সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতির পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি মোঃ আবুবকর সিদ্দিক সংবাদিকদের বলেন, মামলার প্রস্তুতি চলছে।শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠনো হবে।
s
