হোম অন্যান্যসারাদেশ খুলনায় করোনার টিকা নিয়েছেন ২০ হাজার ৬৯৯ জন

খুলনা অফিস :

খুলনা জেলা ও নগরে ২০ হাজার ৬৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের ফলে এ জেলায় কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

গতকাল রোববার দুপুরে অনলাইনে জুম প্রযুক্তিতে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠিত খুলনা জেলা আইন শৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভায় এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, সভায় সভাপতিত্ব করেন।

সভায় খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় করোনা টিকাদান চলমান আছে। জেলায় শনিবার পর্যন্ত ২০ হাজার ৬৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের ফলে এ জেলায় কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, সঠিক সময়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করতে সকলকে উৎসাহিত করতে হবে। একই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অব্যাহত রাখা প্রয়োজন। অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন