কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন কলারোয়া পৌরসভার নব- নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও আ’লীগ নেতৃবৃন্দ।
শুক্রবার(৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও নব- নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে কলারোয়া থেকে যাত্রা শুরু করে সকাল ১০ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পৌঁছে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা আ’লীগ সভাপতি ফিরােজ আহম্মেদ স্বপন, নব- নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, নব- নির্বাচিত পৌর কাউন্সিলর আ’লীগ নেতা আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সন্ধ্যা রানী বর্ম্মন, কাউন্সিলর ফারহানা হোসেন, শেখ জামিল হোসেন, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,আ’লীগ নেতা আব্দুস সালাম, খোকনসহ আ’লীগ নেতৃবৃন্দ। সব শেষে টুঙ্গিপারাস্থ আ’লীগ নেতৃবৃন্দ ও ‘বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স’ কর্মকর্তাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন।
s
