কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় আধুনিক উৎপাদন কলাকৌশলের উপর কৃষকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি অফিসের আয়োজনে বিএআরআই, উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটোর উৎপাদন বিষয়ক ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, প্রশিক্ষক উপ-পরিচালক (অতিরিক্ত) জসিম উদ্দীন, অতিরিক্ত উপ-পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী কৃষকবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার ১২টি ইউনিয়ন থেকে প্রশিক্ষণে অংশগ্রহনকারি ১২০ জন আদর্শ কৃষকের মধ্যে ২০জন কৃষকের মাঝে ২০টি বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
s
