হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে এ্যাসাইনমেন্ট এর নামে শিক্ষা প্রতিষ্ঠানে ভীড়

কিশোরগঞ্জে এ্যাসাইনমেন্ট এর নামে শিক্ষা প্রতিষ্ঠানে ভীড়

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
একজন ভুক্তভোগী ক্ষুদে অভিভাবকের পোষ্ট হুবহু তুলে ধরা হল।  এ কেমন Assignment? এ কেমন স্বাস্থ্য সুরক্ষা?
মহিনন্দ উচ্চ বিদ্যালয় এ আজ নিয়ে ২য় দিন এই বিদ্যালয় এ কিছু students চাপাচাপি করে বসে আছে ক্লাসে, আর কিছু বাহিরে ভিড় করে দাঁড়িয়ে অপেক্ষায়। ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম সবার জন্য একদিন, একই সময় ১০-১ টায় আসতে হবে। অথচ অন্যান্য স্কুলে সকাল ১০-১২ টা ৬ষ্ঠ, ৭ম এবং ১২-২ টা ৮ম, ৯ম…এই প্রশ্নটা অত্র স্কুলের মামুন স্যার কে করেছিলাম, উনি বললেন, কি করব আমাদের রুম কম এভাবেই নিতে হবে, ২ ভাগে ডাকা সম্ভব না, অন্যান্য স্কুলে কি করে জানিনা। অথচ এই স্কুলে জায়গা কম সে কারণেই দুই ভাগে ডাকা উচিত ছিল। প্রিন্সিপাল স্যার কখন আসবে জিজ্ঞাস করলে.. জানিনা।
আমি স্কুল এর ছাত্রীর বড় বোন, আমি নিজেও ছোট মানুষ,,, আমার কথার দাম না দেয়াই স্বাভাবিক। আমি বিভিন্ন স্কুলে সরকারিভাবে বিনামুল্যে ন্যপকিন দিতে যাই.. তাই বলছি, দানাপাটুলী ইউনিয়ন এর আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয় যা কিশোরগঞ্জ এর শেষ মাথায় অবস্থিত, দুর্গম এলাকার সেই স্কুল এ ২ ভাগে students ডাকা হয়, আমি ন্যাপকিন বিতরণ এর জন্য যোগাযোগ করলে, শিক্ষকগণ ভিড় না করে ভাগে ভাগে বিতরণ এর নির্দেশনা দেন।  তাহলে মহিনন্দ যা উপজেলার কাছে,  সেই স্কুলে কেন এই অবস্থা। এর থেকে হয়ত পরিক্ষা নিলে ভাল হত, exam হল এ তো এক বেঞ্চ এ ২-৩ জনের বেশি বসেনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন