হোম অন্যান্যসারাদেশ নড়াইল-কালনা সড়কে মোটরসাইকেলের ঢাক্কায় এক পথচারীর মৃত্যু 

নড়াইল-কালনা সড়কে মোটরসাইকেলের ঢাক্কায় এক পথচারীর মৃত্যু 

কর্তৃক Editor
০ মন্তব্য 154 ভিউজ
নড়াইল অফিস :
নড়াইল-কালনা সড়কের লোহাগড়া উপজেলা পরিষদ গেট এলাকায় যাত্রীবাহী মোটরসাইকেলের ঢাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার(১০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে লক্ষীপাশা থেকে ছেড়ে যাওয়া নড়াইলগামী একটি যাত্রীবাহী মোটরসাইকেল পথচারী লাহুড়িয়া ডিগ্রীরচর গ্রামের শরীফ আকবর হোসেন(৬৫)কে ঢাক্কা দেয়।
মোটরসাইকেলের ঢাক্কায় পাঁকা রাস্তায়  পড়ে গিয়ে মারাত্বক জখম হন তিনি। অন্য পথচারীরা তাকে দ্রুত  লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পিতা মৃত শরীফ সুলতান আহমদ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)সৈয়দ আশিকুর রহমান জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে আছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন