হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট মডেল থানায় আরও একটি ধর্ষন মামলা দায়ের

ফকিরহাট মডেল থানায় আরও একটি ধর্ষন মামলা দায়ের

কর্তৃক Editor
০ মন্তব্য 160 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় আরও একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে। অক্টোবর মাসের গত ৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন আইনে মোট ৫টি মামলা হয়েছে। এরমধ্যে একটি রয়েছে দলবেঁধে ধর্ষন ঘটনার মামলা। জানা গেছে, গত ১৯ অক্টোবর সর্বশেষ যে মামলাটি করেছে তিনি হলেন উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরী। তিনি দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার উল্লিখিত আসামীরা পলাতক রয়েছে।

এছাড়াও, ফকিরহাটে চাচিকে ধর্ষনের অভিযোগে ভিকটিম নিজ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ১৮ অক্টোবর মডেল থানায় একটি মামলা করেছে। এদিকে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে ১৪ অক্টোবর এক নারী শ্রমিক মামলা করেছেন। অপরদিকে দলবেঁধে ধর্ষনের ঘটনায় ১১ অক্টোবর ভিকটিম এনজিও নারীকর্মী নিজ বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। গত ৬অক্টোবর এক কিশোরী নারী শ্রমিক বাদী হয়ে একটি মামলা করেন। ধর্ষন ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সারাদেশে ধর্ষন, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। তারপরও যেন থামছে না ধর্ষন, নারী নির্যাতন সহ অপরাধমুলক কর্মকান্ড।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন