হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ১২৫ পরিবারকে কোরবানীর মাংস ও খাদ্যসামগ্রী বিতরণ

ফকিরহাটে ১২৫ পরিবারকে কোরবানীর মাংস ও খাদ্যসামগ্রী বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ˆসয়দ মঞ্জুর আহমেদ নওরোজ (প্রাক্তণ নির্বাচন কমিশনার মৃত: ˆসয়দ গোলাম মাহবুবুর রহমানের ছেলে) এর পক্ষ থেকে এতিমখানাসহ ১২৫ দরিদ্র পরিবারকে কোরবানীর মাংস ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে|

শুক্রবার দুপুরে আট্টাকায় এসব পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে মাংস ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ| এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন|

স্থানীয়রা জানান, বিশিষ্ট সমাজসেবক ˆসয়দ মঞ্জুর আহমেদ নওরোজ প্রতি বছরের ন্যায় এ বছরও অসহায়দের মাঝে দুই কেজি করে গরুর মাংসসহ চাল, তেল, আলু, পিয়াজ, রসুন, আদা, বিভিন্ন মসল্লা বিতরণ করেন|

এছাড়া তিনি বিভিন্ন সময়ে অসহায় মানুষকে সহযোগিতা করে আসছেন| তিনি প্রতিবছর আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এক কালিন বৃত্তি প্রদান করে থাকেন| এছাড়াও বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা উন্নয়নে সহযোগিতা করে থাকেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন