হোম রাজনীতি শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

নিউজ ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ রাষ্ট্রীয় সংস্কার বিষয় উঠে আসে।

বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হন।

এ সময় সিঙ্গাপুর সফরের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান হাইকমিশনার। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন