হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন

সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিংসতা ও মনোবল বৃদ্ধিসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রাথমিক বিদ্যালয় গোল কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ  শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা জেলা জাসাসের  সভাপতি শেখ জিল্লুর রহমান, কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, জেলা ফুটবল কোর্স ইকবাল কবির খান বাপ্পি প্রমূখ। সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় অংশ নেয় আশাশুনি শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক   ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনী খেলায় অংশ নেয় আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দেবহাটা টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনী খেলায় এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাসহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন