হোম খুলনাবাগেরহাট ফকিরহাট শিরীণ হক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফকিরহাট শিরীণ হক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৫ সালের ৮জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে|
বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা| এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়|
শিক্ষক খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, অত্র বিদ্যালয়ের এসএমসির সাবেক সভাপতি কবির আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মোসা: সাহিদা খাতুন, বিএনপি নেতা শেখ সেলিম উদ্দিন, শিক্ষার্থী কেয়া আক্তার, এলমা বাসার প্রমূখ| অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন