হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ২৫ মার্চের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মোল্লাহাটে ২৫ মার্চের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ২৫ মার্চ কালরাতে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা ২৫ মার্চের গণহত্যার তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন