হোম খুলনাবাগেরহাট গণহত্যা দিবস উপলক্ষে মোংলার বধ্য ভুমির স্মৃতিস্তম্ভে উপজেলাও পুলিশ প্রশাসনের শ্রদ্ধা

গণহত্যা দিবস উপলক্ষে মোংলার বধ্য ভুমির স্মৃতিস্তম্ভে উপজেলাও পুলিশ প্রশাসনের শ্রদ্ধা

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ
জসিম উদ্দিন:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  মোংলার দামের খন্ড বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধ জানিয়েছেন, মোংলা উপজেলা ও পুলিশ প্রশাসন।
বুধবার(২৫ মার্চ) সকালে উপজেলার দামের খন্ড বধ্য ভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, উপজেলা সহকারী কমিশনার নওসীনা আরিফ,  মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনিসুর রহমানসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃদ্ধ।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ নামক বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে এই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করা হয়।
এর পর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রিতে পাক হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিদের ওপর চালানো গণহত্যায়  বীর শহীদদের মোংলার দামের খন্ডে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন