যশোর প্রতিনিধি:
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বাবা, ছেলে ও নাতি রয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। গেল রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।
নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে মেয়ে সেহেরিশ। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গা আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকার যোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
বারবাজার হাইওয়ে থানার এসআই জাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
