হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা শিক্ষা অফিসার (অ: দা:) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পুরস্কার প্রাপ্ত ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ডক্টর মো. শাহিনুর রহমান ও ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছেন নবজীবন ইনস্টিটিউট, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা, ঝাউডাঙ্গা কলেজ ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার পেয়েছেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, কাথন্দা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল গফফার ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন, আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মারুফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর ডক্টর  মো. শাহিনুর রহমান ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়েছেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী অনিন্দিতা চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিষা রায়, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাম্মৎ রুবাইয়া খাতুন ও সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ইয়াসমিন। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন জি.জি.কে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা ৭কারী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণী শিক্ষার্থী রিহাম ফারহান আপন। রোভার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আজম এবং শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন