হোম খুলনাযশোর মনিরামপুরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

মনিরামপুরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মহান শহিদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সম্রাট হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ইসাহাক আলী, আলাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হবে। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। যেহেতু এবার পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নির্ধারিত সময়ে শহিদ মিনারে বা স্ব স্ব প্রতিষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাতে পারে, সে বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরতে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কবিতা আবৃত্তির আয়োজন করবেন। এছাড়াও ভাষা শহিদদের আত্মার মাগফেরাত করে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হবে সকল মসজিদে ও বিশেষ প্রার্থনা সকল মন্দির গীর্জায়। সভাপতির বক্তব্যে উপজেলা প্রশাসক মোঃ সম্রাট হোসেন বলেন- ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল দেয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সকলে যাতে সুন্দর ভাবে ফুল দিতে পারে সেই ব্যবস্থা করা হবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন