নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজারে ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে ঘোনা বিএনপির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার দেশের প্রধানমন্ত্রী হবে।
নির্বাচনী পথভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুস সেলিম, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, ঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফসার আলী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামরুল ইসলাম, সীমান্ত কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমুখ।
নির্বাচনী পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঘোনা বাজারের নির্বাচনী পথসভাস্থল। এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ঘোনা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি।
