হোম আন্তর্জাতিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় রিয়াদ দূতাবাসে পতাকা অর্ধনমিত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরাইলের হামলায় ফিলিস্তিনি নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে একইদিন শনিবার (২১ অক্টোবর) সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

এছাড়াও গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরাইলের হামলায় ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১টিই শিশু।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন