হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আ’লীগ সভাপতি স্বপনের নেতৃত্বে নৈরাজ্য- সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ ডিসেম্বর) সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এই শ্লোগানে উজ্জিবীত হয়ে বি,এন,পি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দেও,, এমনি বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, মাস্টার হাফিজুর রহমান, আব্দুর রউফ, যুব লীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিকুর রহমান মুন্না সহ আ’লীগ, যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। মিছিল শেষে পৌর সদরের চৌ-রাস্তা মোড়ে বিএনপি- জামায়াত- শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন