হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে পুলিশের অভিযানে জামাতের আমির ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি সহ আটক-১০

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় উপজেলা জামাতের আমির ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহ ১০জনকে আটক হয়েছে। গত দুই দিনে মামলার আসামীদের গ্রেপ্তারে সাহসী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এসআই জাহাঙ্গীর হোসেন খাঁন, আমিনুল ইসলাম, গাজী নুর নবী, নবাব আলী, মহিতুর রহমান মহিত, মিঠুন মন্ডল, এএসআই আসাদুজ্জামান আসাদ, সোহেল রানা, নজরুল ইসলাম, আবুল হোসেন, আনিসুর রহমান, জাহিদুর রহমান, জিয়াউর রহমান, নাসিমা পারভীন, সঙ্গীয় ফোর্স নিয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আশাশুনি থানার ০৫(১২)২২ নং নাশকতা মামলায় উপজেলা জামাত ইসলামের আমির ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক ও বুধাহাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ঢালী, বুধহাটা শাহজাহান আলী সরদারের ছেলে বকুল সরদার, কুল‍্যা গ্রামের গফফার সরদারের ছেলে মেহেদী হাসান, পদ্ম বেউলা গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মোজাম মাস্টার, আশাশুনি সদরের ইয়াকুব আলী সানার ছেলে আব্দুল হাই সানা, শ্রী কলস গ্রামের মৃত গফফার সরদারের ছেলে মোস্তাফিজুর রহমান, আশাশুনি সদরের মৃত খালেক সরদারের ছেলে আলমগীর হোসেন পিন্টু সরদার, বালিয়াপুর গ্রামের মৃত আবু তালেব মোল‍্যার ছেলে আব্দুল লতিফ মোল‍্যা। একই দিনে অন্য মামলায় অন্য মামলায় বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল গ্রামের কাওসার ঢালীর ছেলে সামাদ ঢালীকে আটক করে।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত পরিস্থিতি অস্থিতিশীল করতে নাশকতা সৃষ্টি পরিকল্পনা, ককটেল রাখা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই গাজী নুর নবী বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানান এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ থানার নিয়মিত মামলাসহ এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। বুধবার রাতে উপজেলা জামাতের আমির মাওঃ আবু বক্কর সিদ্দিক ও বিএনপির সাবেক সভাপতি করিম ঢালীকে আটক করা হয়। আটকৃত আসামীদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন