হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আ’লীগ সভাপতি স্বপনের নেতৃত্বে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এই শ্লোগানে উজ্জিবীত হয়ে বিএনপি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দেও,, এমনি বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, যুব লীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিকুর রহমান মুন্না সহ আ’লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন