হোম ফিচার নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে র্কীর্তন শিল্পী স্বাগত বৈরাগী খুন

নড়াইল অফিস :

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্বাগত বৈরাগী (২৫) নামে এক জনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার মধ্যরাতে জেলার সদর থানার সিংগা শোলপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত স্বাগত বৈরাগী খোকন বৈরাগীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বাগত বৈরাগী তার বাড়ীর পাশে বিধানের মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সাথে ব্রাজিল ক্যামরুনের খেলা দেখার জন্য খেচুরী রান্না করে খাওয়া শেষে তাস খেলতে থাকে। তাস খেলার সময় তাস লুকিয়ে রাখার কারনে তার বন্ধু পিন্টুর সাথে হাতাহাতি হয়। পরে অন্য বন্ধুরা মিলে মিমাংসার জন্য চায়ের দোকানে কথা বার্তার এক পর্যায়ে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্বাগতকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যান যোগে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্বাগত বৈরাগী দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মীয় র্কীতন শিল্পী হিসাবে পরিচিত আছে।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বাগত হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত এ হত্যাকান্ডের ক্লু উদঘাটিত হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন