নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা খুলনা মহাসড়কে দূর্ঘটনায় আব্দুল্লাহ সানা(৩৬) নামে এক যুবকের আহতের খবর পাওয়া গেছে। আহত আব্দুল্লাহ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের দাদপুর গ্রামের লিয়াকাত সানার ছেলে ও কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে একটি পালছার মোটর সাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিল আব্দুল্লাহ। এসময় পাটকেলঘাটা ওভারবিজ্র এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরত্বর আহত অবস্তায় উদ্ধার করে তাকে সাতক্ষীরা ট্রমা সোন্টারে ভর্তি করে।
পাটকেলঘাটা থানা পরিদর্শক নাজমুল হুদা জানান,সড়ক দূর্ঘটায় বিষয়টি এইমাত্র শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
