নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এরিয়া কমিটি সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফেন্ড্রস ড্রামেটিক ক্লাবের তৃতীয় তলায় পিজ্জা মিলানে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া শাখার প্রধান উপ-মহাব্যবস্থাপক মো.আব্দুর সালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক সাতক্ষীরার সহকারী জেনারেল ম্যানেজার রোকনুজ্জামান, সহকারী জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, জনতা ব্যাংক আগরদাড়ি শাখার ম্যানেজার শাহিনুর রহমান। সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিন্টু কুমার সার্কেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সহ-সভাপতি শহিদুজ্জামান, রাশেদুজ্জামান, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আইটি অফিসার উজ্জ্বল কুমার সরদার, বাবলু ভঞ্জ প্রমূখ।
