হোম আন্তর্জাতিক ‘সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ’

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ বছর আগে সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র যে অভিযানে নেমেছিলো তা ব্যর্থ হয়েছে বলে মনে করেন বেশিরভাগ মার্কিনি। ফের আফগানিস্তানে পুনরুত্থান হয়েছে তালেবানের।

গুঞ্জন ছিল নাইন ইলেভেনের দিনই আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারে তালেবান। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়ানোর ইঙ্গিত দিচ্ছে তালেবান।

শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হামলা নাইন ইলেভেন। আত্মঘাতী হামলার এমন ভয়াবহ এর আগে কখনোই দেখেনি বিশ্ব। যেটি বিশ্বের ভূরাজনৈতিক পেক্ষাপটকে পরির্বতন রেখে দেয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আল কায়েদা যুক্তরাষ্ট্রের চারটি বিমান একেসাথে ছিনতাই করে। দুটি বিমান বিধ্বস্ত করা হয় নিউইর্য়কের ১১০ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে।

তৃতীয় বিমানটি পেন্টাগনের সদর দপ্তরে। আর চতুর্থ বিমানটি আছড়ে পড়ে পেনসিলভানিয়ার একটি মাঠে। এ হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।

এই হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে অভিযান শুরু করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের প্রশাসন। বলা হয়, চরমপন্থি সংগঠন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নেতৃত্বে আফগানিস্তান থেকে এই হামলার পরিকল্পনা করা হয়েছিলো।

তাই প্রথমেই অভিযান শুরু হয় আফগানিস্তানে। গোষ্ঠীটিকে সরিয়ে আফগানিস্তানে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন সেনা ও ন্যাটোর ঘাঁটি গড়ে তোলা হয়।

চাপে পড়ে তালেবানের নেতারা একে একে পাড়ি জমায় পাকিস্তানে। পাকিস্তানের বিরুদ্ধে তাদের সহয়তা করার অভিযোগ রয়েছে। আস্তে আস্তে কোনঠাসা হয়ে পড়ে তালেবান।

এর দুই বছর পর ইরাকেও অভিযান শুরু করে মার্কিন সেনারা। সেখানেও সাদ্দাম হোসেনের পতন ঘটে।কিন্তু জঙ্গিগোষ্ঠী আল কায়েদার জন্য আফগানিস্তানে তালেবানকে পুরোপুরি দমন করা সম্ভব হয়নি।

নাইন ইলেভেন হামলার পর জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। আল কায়েদার জঙ্গিরা যোগ দেয় আইএসে। এতে আরো শক্তিশালী হয়ে ওঠে সংগঠনটি। এরপর তারা ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রনে নেয়। ধীরে ধীরে শক্তিধর হয়ে ওঠে আইএস।

চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করে নেয়। মার্কিন সেনা প্রত্যাহারের মাত্র তিন মাসের মাথায় আবারো আফগানিস্তান দখল করে নেয় তালেবান।

এর মাধ্যমে বিশ বছর পর ফের পুনরুথ্থান হলো গোষ্ঠীটির।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন